মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিনোদন › পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে বিতর্ক, ‘সর্দারজি ৩’ নিষিদ্ধ ভারতে

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে বিতর্ক, ‘সর্দারজি ৩’ নিষিদ্ধ ভারতে

favicon
ভোরের আলো ডেস্ক:
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে বিতর্ক, ‘সর্দারজি ৩’ নিষিদ্ধ ভারতে

পাকিস্তানের জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী হানিয়া আমির সৌন্দর্য ও অভিনয় গুণে নিজের শক্ত অবস্থান গড়েছেন। শুধু পাকিস্তানেই নয়, উপমহাদেশের নানা প্রান্তে, বিশেষ করে ভারতে তার রয়েছে বিপুল ভক্তবৃন্দ।


তবে সম্প্রতি তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। পাকিস্তানি শিল্পীদের নিয়ে চলমান বিতর্কের জেরে ভারতে নিষিদ্ধ করা হয়েছে হানিয়ার অভিনীত সিনেমা ‘সর্দারজি ৩’।


ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, ‘পহেলগাঁও কাণ্ড’-এর পর পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবিতে বলিউডে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক নির্মাতা পাকিস্তানের অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেন। এমনকি, তাদের ছবি থেকেও বাদ দেওয়া হয়।


এই প্রেক্ষাপটে ‘সর্দারজি ৩’ সিনেমাটি বাধার মুখে পড়ে, কারণ এতে অভিনয় করেছেন হানিয়া আমির। যদিও ছবির কাজ আগেই শেষ হওয়ায় তাকে বাদ দেওয়া সম্ভব হয়নি। ছবিটির প্রথম ঝলক প্রকাশ পেলেও ভারতীয় দর্শক ইউটিউবে হানিয়াকে দেখতে পাচ্ছেন না।


চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতীয় প্রেক্ষাগৃহে এই সিনেমাটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ছবিতে হানিয়ার সহশিল্পী দিলজিৎ দোসাঞ্জ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।


তবে ভারত ছাড়া বিশ্বের অন্যান্য দেশে ‘সর্দারজি ৩’ মুক্তি পাবে আগামী ২৭ জুন। এই ছবিতে হানিয়া আমির ও দিলজিৎ ছাড়াও অভিনয় করেছেন নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবা।