মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমরাজনীতি‘নতুন বাংলাদেশে গুম-খুনের ঠাঁই হবে না’—সামান্তা শারমিন

‘নতুন বাংলাদেশে গুম-খুনের ঠাঁই হবে না’—সামান্তা শারমিন

favicon
ভোরের আলো ডেস্ক:

নতুন বাংলাদেশে গুম-খুনের কোনো জায়গা থাকবে না”—এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।


বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।


সামান্তা শারমিন বলেন, “গুম, খুনসহ সব ধরনের নির্যাতনের অবসান ঘটিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে—যেখানে কোনো রাজনৈতিক দল স্বৈরাচারী আচরণ করতে পারবে না।”


তিনি আরও বলেন, “গত ১৭ বছরে যত গুম-খুনের ঘটনা ঘটেছে, নতুন বাংলাদেশে এর কোনো স্থান নেই। ভবিষ্যতে যেন কোনো দল এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্য সবারই সোচ্চার হওয়া জরুরি।”


তিনি অভিযোগ করেন, মতপ্রকাশের স্বাধীনতা হরণ করে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও দমন-পীড়নের রাজনীতি চালিয়ে যাচ্ছে শাসকগোষ্ঠী।


অনুষ্ঠানে এনসিপির অন্যান্য নেতারা বলেন, বিগত ১৭ বছরে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বিষয়ে সব রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত।


তারা আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের সময় যে নির্যাতনমূলক মামলাগুলো আজও গ্রহণ করা হয়নি, সেগুলো যথাযথ বিচার প্রক্রিয়ার আওতায় এনে দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে