শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমজাতীয়চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা, চালকদের প্রশিক্ষণ ও চার্জিং পয়েন্ট স্থাপনের উদ্যোগ

চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা, চালকদের প্রশিক্ষণ ও চার্জিং পয়েন্ট স্থাপনের উদ্যোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা, চালকদের প্রশিক্ষণ ও চার্জিং পয়েন্ট স্থাপনের উদ্যোগ

রাজধানীর পল্টন, ধানমন্ডি এবং উত্তরা এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা। শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে রিকশাচালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


তিনি বলেন, “প্রাথমিকভাবে নির্দিষ্ট সংখ্যক রিকশা প্রতিটি এলাকায় চলবে। অনিয়ন্ত্রিত ও অনির্দিষ্ট চলাচলের সুযোগ থাকবে না। চালকদের যেন চাঁদাবাজি বা হয়রানির মুখে না পড়তে হয়, সে ব্যবস্থাও নেওয়া হবে।”


ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, “আগামী আগস্ট মাসের শুরু থেকেই এই নতুন ব্যাটারিচালিত রিকশা চালু হবে। এক লক্ষ অটোরিকশা চালককে প্রশিক্ষণ দিয়ে বৈধ লাইসেন্স প্রদান করা হবে।”


তিনি আরও জানান, চার্জিং পয়েন্ট স্থাপন নিয়েও কাজ চলছে যাতে অনুমোদিত কেন্দ্রগুলোতে নিরাপদে চার্জ দেওয়া যায়।


এই প্রকল্পটি রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।