১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৮ জুন) দুপুরে ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই দেশব্যাপী অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত শহীদ পরিবার ও আহতদের সাথে সরাসরি সাক্ষাৎ করবে দলীয় নেতারা।
১৬ জুলাই, শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে রংপুরে এক আলোচনা সভার আয়োজন করা হবে। এর পাশাপাশি ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেন দলটির শীর্ষ নেতা।
সবশেষে, ৫ আগস্ট সারাদেশে গণমিছিলের মাধ্যমে কর্মসূচির পরিসমাপ্তি ঘটবে বলে জানান গোলাম পরওয়ার।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “এটি জাতির কাছে সরকারের একটি অঙ্গীকার। আমরা আশা করি সরকার এই সনদ পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।