মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিনোদনহৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালা

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালা

favicon
ভোরের আলো ডেস্ক:
হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালা

৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা, যিনি 'কাঁটা লাগা গার্ল' হিসেবে পরিচিত ছিলেন। শুক্রবার (২৭ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন তার স্বামী, অভিনেতা পারাগ ত্যাগী এবং আরও দুই বন্ধু। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


শেফালির এই অপ্রত্যাশিত মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও সহশিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন।


২০০২ সালে হিন্দি পপ অ্যালবাম ‘ডিজে ডল’-এর ‘কাঁটা লাগা’ গানের রিমিক্স ভিডিওতে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন শেফালি। এরপর তিনি সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত চলচ্চিত্র ‘মুঝসে শাদি করোগে’-তে ক্যামিও চরিত্রে দেখা দেন।


বেশকিছু মিউজিক ভিডিও এবং টিভি শোতে অংশ নিলেও ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়ে নতুন করে জনপ্রিয়তা লাভ করেন তিনি। তার ক্যারিয়ারে মোট ৩৫টির বেশি মিউজিক ভিডিও রয়েছে।


শেফালির এই অকালে চলে যাওয়া ভক্তদের মনে তৈরি করেছে গভীর শোক ও স্মৃতিচারণ।