শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমজাতীয়৮৫তম জন্মদিনে ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল

৮৫তম জন্মদিনে ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল

favicon
ভোরের আলো ডেস্ক:
৮৫তম জন্মদিনে ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।


শনিবার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শুভেচ্ছাবার্তা জানিয়ে রাষ্ট্রদূত লিখেছেন,

“বর্তমান যিনি গড়েছেন, ভবিষ্যতের পথ দেখাচ্ছেন সাহসের দীপ্তিতে—তাকেই জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, আমাদের গর্ব, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।”


তিনি আরও লিখেছেন, “তার দূরদৃষ্টি জাগায় আশার আলো, আর শক্তি যোগায় গণতন্ত্র ও মানবিক মর্যাদার নিরন্তর সংগ্রামে।”


উল্লেখ্য, আজ (২৮ জুন) ড. ইউনূসের ৮৫তম জন্মদিন। এ উপলক্ষে দেশ-বিদেশের বহু ব্যক্তি, প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলন গড়ে ওঠে। আন্দোলন পরবর্তীতে শেখ হাসিনার সরকারের পদত্যাগের একদফা দাবিতে রূপ নেয়। ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরই ধারাবাহিকতায়, ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং তিনি বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।