মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিনোদন‘উপদেশে ওস্তাদ ক্যাটরিনা, কিন্তু শুনতে নারাজ’—ভিকি কৌশল

‘উপদেশে ওস্তাদ ক্যাটরিনা, কিন্তু শুনতে নারাজ’—ভিকি কৌশল

favicon
ভোরের আলো ডেস্ক:
‘উপদেশে ওস্তাদ ক্যাটরিনা, কিন্তু শুনতে নারাজ’—ভিকি কৌশল

বলা হয়ে থাকে, উপদেশ এমন একটি জিনিস যা সবাই দিতে পছন্দ করে, কিন্তু নিতে অনেকেই রাজি নয়। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ক্ষেত্রেও বিষয়টা ব্যতিক্রম নয়। বরং বিষয়টি আরও নিশ্চিত করেছেন তাঁর স্বামী, অভিনেতা ভিকি কৌশল।


সম্প্রতি ভিকি কৌশল তার অভিনয় ক্যারিয়ারে এক দশক পূর্ণ করেছেন, আর কারিনা কাপুর পেরিয়েছেন ২৫ বছর। এই উপলক্ষে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া আয়োজিত এক বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন তারা। সেখানেই ভিকি জানান, ক্যাটরিনা যেমন উপদেশ দিতে ভালোবাসেন, তেমনই উপদেশ নেওয়ার ক্ষেত্রে বেশ অনীহা দেখান।


ভিকির ভাষায়, “ক্যাটরিনা খুব সৎ ও স্পষ্টবাদী। সে যেটা মনে করে, সরাসরি সেটা বলে দেয়। তবে এমন নয় যে সে দায়িত্বজ্ঞানহীন; প্রতিটি কাজের পেছনের পরিশ্রমকে সম্মান করেই কথা বলে। তবে বেশির ভাগ সময় সে খোলামেলা মতামত দেয়, যা আমার খুব ভালো লাগে।”


তিনি আরও বলেন, “একটা ছবির স্ক্রিনিংয়ের পর তার কাছ থেকে যে প্রতিক্রিয়া পাই, তা খুব কম মানুষই দিতে পারে—ভালো-মন্দ দুই দিকই খোলাখুলি বলে।”


ভিকির কথা শুনে পাশে থাকা কারিনা কাপুর হেসে বলেন, “ইস! আমার স্বামী সাইফও যদি এমন প্রতিক্রিয়া দিতেন!”


ঠিক তখনই মজার ভঙ্গিতে ভিকি ক্যাটরিনার আরেকটি স্বভাব ফাঁস করেন, “সে উপদেশ দিতে খুব পছন্দ করে, কিন্তু নিজে উপদেশ নিতে একেবারেই পছন্দ করে না।”


প্রসঙ্গত, ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে ২০২3 সালের “মেরি ক্রিসমাস” ছবিতে। বিয়ের পর কিছুটা বিরতি নিয়ে সংসারেই সময় দিচ্ছেন তিনি। তবে তার হাতে বেশ কয়েকটি নতুন প্রজেক্ট রয়েছে, যেগুলোর মাধ্যমে বলিউডে জোরালো প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন ক্যাট।