মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিনোদন‘আমি আছি, মরি নাইরে ভাই’—ভুয়া মৃত্যুর গুজবে মুখ খুললেন মাহিয়া মাহি

‘আমি আছি, মরি নাইরে ভাই’—ভুয়া মৃত্যুর গুজবে মুখ খুললেন মাহিয়া মাহি

favicon
ভোরের আলো ডেস্ক:
‘আমি আছি, মরি নাইরে ভাই’—ভুয়া মৃত্যুর গুজবে মুখ খুললেন মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহির মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কিছু ফেসবুক গ্রুপ ও পেজে ‘চিত্রনায়িকা মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’—এমন শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল হয়।


রোববার (২৯ জুন) রাতে এমন গুজবের জবাবে নিজেই ফেসবুকে পোস্ট দেন মাহি। তিনি গোলাপি ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখেন,

"আমি আছি, মরি নাইরে ভাই।"

সঙ্গে চারটি হাস্যকর ইমোজিও জুড়ে দেন।



এই পোস্টের পরপরই স্বস্তির নিঃশ্বাস ফেলেন তার ভক্ত ও অনুসারীরা। কমেন্ট বক্সে অনেকে ধন্যবাদ জানান তাকে নিজেই জীবিত থাকার খবর দিয়ে বিভ্রান্তি দূর করার জন্য।


হঠাৎ নিজের মৃত্যুর এমন ভুয়া খবরে মাহি বিস্মিত ও বিরক্ত হন। তিনি জানান, গুজব ছড়ানো খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত।


এ বিষয়ে বিনোদন সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া একটি গুরুতর অপরাধ এবং আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।