বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

favicon
ভোরের আলো ডেস্ক:
পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন, তদন্তের প্রাথমিক পর্যায়ে পিপিএ (সরকারি ক্রয় আইন), পিপিআর (সরকারি ক্রয় বিধিমালা) লঙ্ঘনসহ আর্থিক মূল্যায়নের অনিয়ম এবং অন্যান্য নিয়মভঙ্গির প্রমাণ মিলেছে।


মঙ্গলবার (১ জুলাই) তিনি বলেন, “এক যুগ আগে নিষ্পত্তি হওয়া পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ মামলা আবারও অনুসন্ধান শুরু করেছে দুদক। যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও সে সময় সরকার ক্ষমতার অপব্যবহার করে আসামিদের অব্যাহতি দেয়।”


দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে রয়েছেন তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং তৎকালীন প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস।


চেয়ারম্যান আরও জানান, ওই সময়ের দুদক কমিশনের কোনো কর্মকর্তা যদি এই অনিয়মে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।