ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে ১১ ঘণ্টার গ্যাস বন্ধ
ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকার বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ ১১ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। বুধবার (২ জুলাই) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পের অধীন ঢাকা অংশে ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, মোট ১১ ঘণ্টা, সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রভাবিত এলাকাগুলো হলো:
টেংরা, বাহিরটেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারী, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনিরআখড়া, আরএস টাওয়ার এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিকপাড়া ও কাউন্সিল এলাকা।
এছাড়া আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানায় তিতাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।