মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশএকতরফা কমিটির বিরুদ্ধে পদবঞ্চিত নেতাদের হুঁশিয়ারি

একতরফা কমিটির বিরুদ্ধে পদবঞ্চিত নেতাদের হুঁশিয়ারি

favicon
ভোরের আলো ডেস্ক:
একতরফা কমিটির বিরুদ্ধে পদবঞ্চিত নেতাদের হুঁশিয়ারি

পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (যুবদল) সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।


আজ বুধবার (২ জুলাই) দুপুরে শহরের মহিষের ডিপু এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে এসে শেষ হয়। সেখানেই আয়োজন করা হয় প্রতিবাদ সভার।


সভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, বাহার, নাদিম হায়দার, সাকিবুল হক সাকিব, যুবদল নেতা বাপ্পিসহ আরও অনেক নেতাকর্মী।


বক্তারা অভিযোগ করেন, বিগত তিন বছর ধরে দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দিয়ে জেলা যুবদলের কার্যক্রম চলছিল। দীর্ঘ প্রতীক্ষার পর সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন না করে, একতরফাভাবে একটি মহল পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। সেখানে আন্দোলনে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে সুবিধাভোগীদের স্থান দেওয়া হয়েছে।


তাঁরা দ্রুত এই কমিটি বাতিল করে ত্যাগীদের মূল্যায়নের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বঞ্চিত নেতারা।