রুমায় সেনা অভিযানে কুকি চিন কমান্ডার নিহত, অস্ত্র উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এক কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, রুমার দুর্গম অঞ্চলে চলমান সেনা অভিযানে কেএনএর এক শীর্ষ কমান্ডারসহ দুই জন নিহত হয়। ঘটনাস্থল থেকে তিনটি সাবমেশিন গান (এসএমজি), একটি রাইফেলসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, পুরো এলাকায় সেনাবাহিনীর অভিযান এখনো অব্যাহত রয়েছে।