বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিদ্বিতীয়বার ককটেল বিস্ফোরণ এনসিপি কার্যালয়ের সামনে, আহত কয়েকজন

দ্বিতীয়বার ককটেল বিস্ফোরণ এনসিপি কার্যালয়ের সামনে, আহত কয়েকজন

favicon
ভোরের আলো ডেস্ক:
দ্বিতীয়বার ককটেল বিস্ফোরণ এনসিপি কার্যালয়ের সামনে, আহত কয়েকজন

রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ‘জুলাই পদযাত্রা’র প্রদর্শনী চলাকালীন একটি গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন আহত হন এবং প্রদর্শনীর এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়।


তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি। ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে এনসিপির নেতাকর্মীরা।


এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির গণমাধ্যমকে জানান, ‘ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি চিত্র প্রদর্শনী চলছিল। ঠিক তখনই ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কয়েকজন আহত হন এবং প্রদর্শনীর ব্যবহৃত এলইডি লাইট নষ্ট হয়ে যায়।’


তিনি আরও জানান, ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করে দলের নেতাকর্মীরা।


উল্লেখ্য, এর আগেও গত ২৩ জুন একই স্থানে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় চারজন আহত হন।