মুরাদনগরে এক পরিবারের ৩ জনকে নৃশংসভাবে হত্যা
কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার আকিবপুর ইউনিয়নের কড়িবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ভাঙচুরও করা হয়।
কুমিল্লার মুরাদনগরে নিহতদের মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: সময় সংবাদ
কুমিল্লার মুরাদনগরে নিহতদের মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: সময় সংবাদ
ইসতিয়াক আহমেদ
১ মিনিটে পড়ুন
নিহতরা হলেন: একই এলাকার রুবি, রাসেল ও গৃহবধূ জোনাকি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।
আরও পড়ুন: নরসিংদীর আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে কারা, কী কারণে তাদের হত্যা করেছেন তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।
তবে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এর জেরে স্থানীয় কিছু ব্যক্তি তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হত্যা করে থাকতে পারেন।