মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাজুলাইয়ে আবারও কমল এলপিজি ও অটোগ্যাসের দাম

জুলাইয়ে আবারও কমল এলপিজি ও অটোগ্যাসের দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাইয়ে আবারও কমল এলপিজি ও অটোগ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


বুধবার (২ জুলাই) সন্ধ্যায় বিইআরসি এ ঘোষণা দেয়। একই দিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।


বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জুলাই মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে জুন মাসে এই দাম ছিল ১,৪০৩ টাকা, যা তখন ২৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল।


এছাড়া অটোগ্যাসের দামও প্রতি লিটারে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা মূল্য সংযোজন কর (মূসক)সহ হিসাব করা হয়েছে। জুন মাসে এই দাম ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।


বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, জুলাইয়ের জন্য সৌদি আরামকোর ঘোষিত সৌদি সিপি (Contract Price) অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫৫.৫০ মার্কিন ডলার প্রতি মেট্রিক টন (অনুপাত ৩৫:৬৫)। এই বিবেচনায় নতুন দাম সমন্বয় করা হয়েছে।


উল্লেখ্য, ২০২৪ সালে এ পর্যন্ত ৪ বার এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়েছে, এবং ৭ বার দাম বাড়ানো হয়েছে।


জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে দাম বাড়ে, আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে কমে। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।