বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › সুস্থতা ধরে রাখতে অক্ষয়ের পানীয় রেসিপি: আপনি আজই শুরু করবেন?

সুস্থতা ধরে রাখতে অক্ষয়ের পানীয় রেসিপি: আপনি আজই শুরু করবেন?

favicon
ভোরের আলো ডেস্ক:
সুস্থতা ধরে রাখতে অক্ষয়ের পানীয় রেসিপি: আপনি আজই শুরু করবেন?

বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার তার কঠোর ফিটনেস রুটিনের জন্য সবসময়ই প্রশংসিত। সুশৃঙ্খল জীবনযাপনই তার সুস্থতার মূল চাবিকাঠি বলে মনে করেন তিনি। রাত জেগে পার্টি করা, অনিয়মিত ঘুম বা অস্বাস্থ্যকর খাবার— এসব থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখেন তিনি।


সম্প্রতি অক্ষয়ের দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি বিশেষ বিষয় সামনে এসেছে, যা জানলে অনেকেই উৎসাহিত হতে পারেন। একটি বিশেষ ডিটক্স পানীয় ছাড়া তার দিন শুরুই হয় না। প্রতিদিন একটি বড় গ্লাসে তৈরি করে সেই পানীয় সঙ্গে রাখেন, যা ধীরে ধীরে সারাদিন পান করেন।


কী থাকে অক্ষয়ের প্রিয় এই পানীয়তে?

টুকরো করে কাটা আপেল


পাতলা করে কাটা শসা


কয়েকটি পুদিনা পাতা


ঠাণ্ডা পানি


এই উপকরণগুলো মিশিয়ে একটি গ্লাসে বা বোতলে রেখে কয়েক ঘণ্টা ফ্রিজে ভিজিয়ে রাখেন তিনি। বাইরে বেরোনোর সময় সেই বোতল সঙ্গে নিয়ে যান এবং ধীরে ধীরে সারাদিন ধরে পান করেন।


কেন এত উপকারী এই ডিটক্স পানি?

🔹 পুদিনা পাতা: এতে থাকা মেন্থল পরিপাকতন্ত্রকে ঠান্ডা রাখে, পেশিগুলিকে শিথিল করে এবং হজমে সহায়তা করে। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান অন্ত্রের ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করে।


🔹 শসা: এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি, কে এবং পটাশিয়াম, যা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। ওজন কমানো, হজম প্রক্রিয়া উন্নত করা ও ত্বকের জন্য দারুণ কার্যকর।


🔹 আপেল: এতে থাকা ফাইবার পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে, বদহজম ও পেট ফাঁপার সমস্যা কমায় এবং হজমে সহায়তা করে।


অক্ষয় কুমারের পরামর্শ:

তিনি বলেন, “শরীর হাইড্রেটেড রাখা খুবই গুরুত্বপূর্ণ। দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার পানি পান করা উচিত।” সাধারণ পানি অনেকের কাছে একঘেয়ে মনে হলেও, এমন উপাদান মিশিয়ে পান করলে তা স্বাদেও ভালো ও স্বাস্থ্যেও উপকারী হয়।


সুতরাং, অক্ষয়ের পথ অনুসরণ করে এই সহজ ডিটক্স পানীয় আপনিও রোজকার রুটিনে রাখতে পারেন—সুস্থ ও সতেজ থাকতে সহায়তা করবে এটি।