বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › বছরে ৪১ বার সমন্বয়, স্বর্ণের দাম আবার বাড়াল বাজুস

বছরে ৪১ বার সমন্বয়, স্বর্ণের দাম আবার বাড়াল বাজুস

favicon
ভোরের আলো ডেস্ক:
বছরে ৪১ বার সমন্বয়, স্বর্ণের দাম আবার বাড়াল বাজুস

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। শনিবার (৫ জুলাই) থেকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত সর্বশেষ সমন্বয়কৃত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।


বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা, যা আগের তুলনায় ১,৮৯০ টাকা বেশি।


২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকায়, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা প্রতি ভরি।


বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত থাকবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।


এর আগে ২৮ জুন দাম সমন্বয়ের সময় বাজুস প্রতি ভরিতে ২,৬২৪ টাকা কমিয়েছিল, যা কার্যকর হয়েছিল ২৯ জুন থেকে।


এ নিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৪ বার কমানো হয়েছে। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।


অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ২,৮১১ টাকায়, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ১,৭২৬ টাকায়।