মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › খেলা › ক্লাব বিশ্বকাপ: চেলসির বিপক্ষে লড়েও হার পালমেইরাসের

ক্লাব বিশ্বকাপ: চেলসির বিপক্ষে লড়েও হার পালমেইরাসের

favicon
ভোরের আলো ডেস্ক:
ক্লাব বিশ্বকাপ: চেলসির বিপক্ষে লড়েও হার পালমেইরাসের

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। ম্যাচের শেষ দিকে গোলরক্ষক ওয়েভের্টনের হাস্যকর এক ভুলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।


শনিবার (৫ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় চেলসি। ম্যাচের মাত্র ৪ মিনিটেই কোল পালমারের একটি শক্তিশালী শট দারুণভাবে ঠেকিয়ে দেন পালমেইরাসের গোলরক্ষক ওয়েভের্টন। তবে ১৬তম মিনিটে আর বাধা হতে পারেননি তিনি। ট্রেভহ চালোবার পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে গোল করেন পালমার।


দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণে ঘুরে দাঁড়ায় পালমেইরাস। ৫৩তম মিনিটে রিচার্ড রিওসের পাস থেকে এস্তাভিও এক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত কোণাকোণি শটে গোল করেন। বলটি ক্রসবার ছুঁয়ে জালে ঢোকে, যা ঠেকাতে পারেননি চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ।


৭১তম মিনিটে লিড নেওয়ার দারুণ এক সুযোগ তৈরি করে পালমেইরাস। পলিনহোর পাস থেকে মাউরিসিও বল বাড়ান ভিতর রকির দিকে, কিন্তু গোললাইনের একদম কাছ থেকে বল ক্লিয়ার করে দেন চেলসির ডিফেন্ডার লেভি কোলউইল।


তবে ৮৩তম মিনিটে ঘটে যায় ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা। মালো গুস্তোর একটি দূরপাল্লার শট ওয়েভের্টন ঠেকাতে গিয়ে ডানদিকে সরে যান, আর তার গা ঘেঁষেই বল জড়ায় জালে।


এই আত্মঘাতী ভুলের সুযোগে ২-১ গোলে জয় নিয়ে সেমিফাইনালে উঠে যায় চেলসি।


অন্যদিকে, আরেক কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ২-১ ব্যবধানে হারায় সৌদি ক্লাব আল হিলালকে। ফলে নক আউট পর্বে উঠা চারটি ব্রাজিলিয়ান ক্লাবের মধ্যে টুর্নামেন্টে টিকে আছে এখন শুধু ফ্লুমিনেন্সই।










Ask ChatGPT