বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › ওটিটির রগরগে কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ বাবুভাইয়া চরিত্রের অভিনেতা

ওটিটির রগরগে কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ বাবুভাইয়া চরিত্রের অভিনেতা

favicon
ভোরের আলো ডেস্ক:
ওটিটির রগরগে কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ বাবুভাইয়া চরিত্রের অভিনেতা

ওটিটি প্ল্যাটফর্মের বর্তমান কনটেন্ট ধারার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, আজকাল অধিকাংশ ওয়েব সিরিজে অতিরিক্ত যৌনতা ও অশ্রাব্য ভাষার ব্যবহার বেড়ে গেছে, যা দর্শকের দৃষ্টি আকর্ষণের এক সস্তা কৌশল বলে মনে করেন তিনি।


পরেশ রাওয়ালের ভাষায়, “এখন তো প্রায় সব সিরিজেই গালিগালাজ থাকে। কথায় কথায় যৌনতার দৃশ্য দেখানো হয়, তাও বিনা প্রসঙ্গে। এসব কনটেন্ট যেন প্রচারের নাম করে বিকৃতিকে উসকে দিচ্ছে।”


তিনি বলেন, “দর্শকও এখন এসব দেখে বিরক্ত। নির্মাতারা যদি নিজেদের মধ্যে পরিবর্তন না আনেন, তাহলে সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ জরুরি বলে আমি মনে করি।”


ওয়েব সিরিজ বা সিনেমার গল্পে ‘বাস্তবতা’ দেখানো হলেও, কিছুটা সংযম থাকা উচিত বলে মনে করেন অভিনেতা। “সমাজের সবকিছু হুবহু দেখানোর দরকার নেই। অনেক কিছু উপদেশমূলক কিংবা ভদ্রভাবে উপস্থাপন করাও সম্ভব,” বলেন তিনি।


সম্প্রতি 'হেরা ফেরি ৩' থেকে সরে দাঁড়ানোর পর বিতর্কের মুখে পড়েছিলেন পরেশ রাওয়াল। পরে অবশ্য তিনি সিদ্ধান্ত পাল্টে বাবুভাইয়া চরিত্রে ফিরছেন। এবার তাঁর এই মন্তব্য ওটিটি কনটেন্ট নির্মাণ ও দর্শকসচেতনতা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।