বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › খেলা › রিভিউয়ে ভরাডুবি, সৈকতের আম্পায়ারিংয়ে প্রশংসার ঝড়

রিভিউয়ে ভরাডুবি, সৈকতের আম্পায়ারিংয়ে প্রশংসার ঝড়

favicon
ভোরের আলো ডেস্ক:
রিভিউয়ে ভরাডুবি, সৈকতের আম্পায়ারিংয়ে প্রশংসার ঝড়

ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে নজর কাড়লেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অসাধারণ আম্পায়ারিংয়ের ফলে আন্তর্জাতিক ক্রীড়ামহল থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীদের প্রশংসায় ভাসছেন তিনি। ম্যাচে তার সিদ্ধান্তের বিপক্ষে নেওয়া ১০টি রিভিউয়ের ৮টিই ব্যর্থ হয়েছে, যা তার দক্ষতা ও নির্ভুলতা তুলে ধরেছে।


ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন,

"এই ম্যাচে আম্পায়ারিং অসাধারণ হয়েছে। ক্রিস গ্যাফানির কাছ থেকে মানসম্পন্ন আম্পায়ারিং প্রত্যাশিত ছিল, তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন দুর্দান্ত।"


বিশেষ করে টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের আউটের সিদ্ধান্ত ছিল আলোচিত। ওয়াশিংটন সুন্দরের করা বল স্টোকসের প্যাডে লাগার পরই এলবিডব্লুর আবেদন করেন বোলার, সাথে সাথেই আউট ঘোষণা করেন সৈকত। যদিও খালি চোখে বল ব্যাটে নাকি প্যাডে লেগেছে, বোঝা কঠিন ছিল, তবে রিভিউয়ে দেখা যায় সিদ্ধান্ত ছিল একদম সঠিক।


সৈকতের এমন সূক্ষ্ম সিদ্ধান্ত ক্রিকেটবিশ্বে প্রশংসিত হয়েছে। আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে আগেও দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। এবার এজবাস্টন টেস্টে আরও একবার সেই মুন্সিয়ানাই তুলে ধরলেন।