মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশ৬ জেলায় ৬০ কিমি গতির ঝড়বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

৬ জেলায় ৬০ কিমি গতির ঝড়বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

favicon
ভোরের আলো ডেস্ক:
৬ জেলায় ৬০ কিমি গতির ঝড়বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।


সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


এ কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


অন্যদিকে, আবহাওয়ার আরও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যা পর্যন্ত সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।


এছাড়া সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।