বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › মৌসুমী বৃষ্টিতে অচল নগরজীবন, রেকর্ড বৃষ্টি ফেনীতে

মৌসুমী বৃষ্টিতে অচল নগরজীবন, রেকর্ড বৃষ্টি ফেনীতে

favicon
ভোরের আলো ডেস্ক:
মৌসুমী বৃষ্টিতে অচল নগরজীবন, রেকর্ড বৃষ্টি ফেনীতে

বিশেষ করে ফেনী, নোয়াখালী ও পটুয়াখালী শহরে দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা।

ফেনীতে একটানা বৃষ্টিতে শহরের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। ডাক্তার পাড়া, উকিল পাড়া, শান্তি কোম্পানি রোড, নাজির রোডসহ অনেক এলাকায় পানি ঢুকেছে ঘরবাড়ি ও দোকানে।


ফেনীতে মঙ্গলবার (৮ জুলাই) ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ। ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।


এদিকে নোয়াখালী শহরের প্রায় সব সড়ক ও গলিপথ পানিতে ডুবে গেছে। অনেক বাসাবাড়িতে ঢুকেছে পানি। হাতিয়ার নিঝুম দ্বীপ ও ঢালচরের নিম্নাঞ্চল অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।


পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ২৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস (দুপুর ১২টা পর্যন্ত)। এতে জুবিলী স্কুল সড়ক, পৌর ভবনের সামনের সড়ক, সবুজবাগ, গুলবাগ ও আরামবাগসহ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।


আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা ও ঢাকাসহ দেশের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত হচ্ছে।

এছাড়া, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।