প্রথমবার প্রধান কোচের দায়িত্বে ডেভিড আনচেলোত্তি, চুক্তি ২০২৬ পর্যন্ত
ব্রাজিলের জনপ্রিয় ফুটবল ক্লাব বোটাফোগোর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেভিড আনচেলোত্তি। ৩৫ বছর বয়সী এই কোচ ক্লাবটির সঙ্গে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন।
ডেভিড হলেন সদ্য নিয়োগ পাওয়া ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তির ছেলে। ২০১২ সালে পিএসজির ফিটনেস কোচ হিসেবে তাঁর কোচিং ক্যারিয়ারের শুরু, তখন তাঁর বাবা কার্লো ছিলেন ক্লাবটির প্রধান কোচ।
এরপর ২০১৩ সালে রিয়াল মাদ্রিদে বাবার সহকারী হিসেবে যোগ দেন ফিটনেস বিভাগে। ২০১৬ সালে UEFA ‘A লাইসেন্স’ অর্জনের পর থেকে সহকারী কোচ হিসেবে বাবার সঙ্গে বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন ও রিয়াল মাদ্রিদে কাজ করেছেন।
এই প্রথমবার নিজে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি, বাবার ছায়া ছাড়িয়ে নিজের কোচিং পরিচয় গড়ার লক্ষ্যে।
সূত্র: ফুটবল এসপানা