কার্তিক আরিয়ানকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: অমল মালিক
বলিউডে আবারও নেপোটিজম এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে মুখ খুললেন সংগীত পরিচালক অমল মালিক।
তার অভিযোগ, সুশান্ত সিং রাজপুতের পর এবার কার্তিক আরিয়ানকে বলিউড থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমল বলেন,
"কার্তিককে হেয় করতে উঠেপড়ে লেগেছে কিছু প্রভাবশালী প্রযোজক ও অভিনেতা।"
তার মতে, বলিউডের অন্ধকার দিক এখন অনেকটাই জনগণের সামনে স্পষ্ট হয়ে গেছে।
তিনি আরও বলেন,
"এই ইন্ডাস্ট্রি এতটাই নির্মম যে, কারও জীবন পর্যন্ত নিরাপদ নয়। সুশান্ত সেই অন্ধকারে আটকে গিয়েছিলেন। কেউ বলেন আত্মহত্যা, কেউ বলেন হত্যা—কিন্তু মানুষটা তো আর আমাদের মাঝে নেই।"
সুশান্ত প্রসঙ্গে অমল জানান,
"তাকে নিয়ে বড় প্রযোজকরা বলেছিলেন—এই ছেলেটাকে শেষ করে দিতে হবে। তাকে মানসিকভাবে ভেঙে ফেলা হয়েছিল।"
কার্তিকের বিষয়েও তিনি বলেন,
"কার্তিক একজন বাইরের ছেলে, নিজের প্রতিভা ও পরিশ্রমে জায়গা তৈরি করেছে। সফল ছবিও উপহার দিয়েছে। তাই এখন তাকেও হটানোর চেষ্টা চলছে। এটা সম্পূর্ণ ক্ষমতার খেলা।"
প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ পাওয়া যায় তার মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বললেও, আজও তার মৃত্যু নিয়ে নানা রহস্য রয়েছে। মৃত্যুর আগেই বলিউডের একাধিক সিনেমা থেকে বাদ পড়েন তিনি। অভিযোগ আছে, বলিউডের একাংশ তাকে বয়কট করেছিল।