বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › ৫ বছর পর টিভি পর্দায় ফিরছেন 'তুলসী বিরানি', সেই পুরোনো রূপেই স্মৃতি ইরানি

৫ বছর পর টিভি পর্দায় ফিরছেন 'তুলসী বিরানি', সেই পুরোনো রূপেই স্মৃতি ইরানি

favicon
অনলাইন সংস্করণ
৫ বছর পর টিভি পর্দায় ফিরছেন 'তুলসী বিরানি', সেই পুরোনো রূপেই স্মৃতি ইরানি

প্রায় ২৫ বছর আগে স্টার প্লাসে শুরু হওয়া জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ আট বছর ধরে দর্শকের মন জয় করে রেখেছিল। সিরিয়ালের প্রধান চরিত্র তুলসী বিরানি, যাকে অভিনয় করেছিলেন স্মৃতি ইরানি, পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। ২০০৮ সালের ৮ নভেম্বর পর্যন্ত প্রচারিত হয়েছিল এই সিরিয়ালটি।


তুলসী চরিত্রটি ভারত ছাড়িয়ে বাংলাদেশ ও পাকিস্তানেও সাড়া ফেলেছিল। তার বিপরীতে মিহির চরিত্রে অভিনয় করেছিলেন রনিত রয়।


এবার ১৫ বছর পর আবারও পর্দায় ফিরছেন স্মৃতি ইরানি, সেই পুরোনো ‘তুলসী’ লুকে! সম্প্রতি অনলাইনে রিবুট সিরিজের একটি ছবি ফাঁস হয়েছে, যেখানে স্মৃতিকে দেখা যাচ্ছে তার সেই চেনা অবতারে—মেরুন রঙের শাড়ি, সোনালি পাড়, সিঁথিতে সিঁদুর ও কপালে লাল টিপ। এই লুক দেখেই ভক্তরা নিশ্চিত হয়েছেন—তুলসী ফিরছেন!


এই জনপ্রিয় সিরিয়ালটি বালাজি টেলিফিল্মস প্রযোজিত। এর আগে ২০১৮ সালে একতা কাপুর ‘কাসুটি জিন্দগি কি’ রিমেক করেছিলেন, যা প্রথম সিজনের মতো সাড়া না পাওয়ায় কয়েক বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়।


তবে এবার ‘তুলসী’ নিয়ে দর্শকের প্রত্যাশা অনেক বেশি। এখন দেখার বিষয়, এই রিবুট সিরিজ কতটা জনপ্রিয়তা পায়।