ভুয়া পুলিশের নাটক, খেলনা রিভলবারসহ ধরা পড়লেন বাবু মিয়া
রাজধানীর কলাবাগানে ভুয়া পুলিশ সেজে প্রতারণার সময় মোহাম্মদ বাবু মিয়া নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতে সেনাবাহিনী ও কলাবাগান থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বাবু মিয়ার বিরুদ্ধে মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ৮টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তার বাসায় অভিযান চালিয়ে পুলিশের পোশাক ও একটি খেলনা রিভলবার উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু মিয়া দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। অভিযানের সময় তার সহযোগী সিয়াম পালিয়ে যায়। পলাতক সিয়ামের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় কলাবাগান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে