মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশট্রিপল মার্ডার মামলায় কুমিল্লায় ৮ জনের রিমান্ড মঞ্জুর

ট্রিপল মার্ডার মামলায় কুমিল্লায় ৮ জনের রিমান্ড মঞ্জুর

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রিপল মার্ডার মামলায় কুমিল্লায় ৮ জনের রিমান্ড মঞ্জুর

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মা ও দুই সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আট আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বুধবার (৯ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক এই আদেশ দেন।


মামলার তদন্ত কর্মকর্তা, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল, যা আদালত গ্রহণ করেছেন।


উল্লেখ্য, এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং পুলিশ বলছে—ঘটনার পেছনে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ থাকতে পারে।