বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দ্বিতীয় দফা আলোচনা শুরু আজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দ্বিতীয় দফা আলোচনা শুরু আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দ্বিতীয় দফা আলোচনা শুরু আজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক সংক্রান্ত দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে আজ বুধবার (৯ জুলাই) থেকে আনুষ্ঠানিক বৈঠকে বসছে বাংলাদেশ। আলোচনা চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।


মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (USTR) এ আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা শেখ বশীরউদ্দিনের প্রেস সচিব শফিকুল আলম।


তিনি জানান, ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ১৪টি দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে একটি চিঠি পাঠান। এরপরই বাংলাদেশ এই আলোচনায় বসতে যাচ্ছে—যা দ্বিতীয় দফার বৈঠকের সূচনা করছে।


বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন, যিনি সরাসরি ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নিচ্ছেন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।


এছাড়াও বাণিজ্য সচিবসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।


প্রেস সচিব আরও জানান, গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার সফল আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশ আশাবাদী যে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে একটি ইতিবাচক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।