গণঅভ্যুত্থানে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
নারায়ণগঞ্জের গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় সাবেক সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বুধবার (৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন। এর আগে, আইভীর পক্ষে তার আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র-জনতার গণআন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে পুলিশের গুলিতে আহত হন সজল। পরে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত সজলের পরিবার ১৬ মে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ডা. সেলিনা হায়াত আইভীসহ ৬২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়।
/এমএইচ/