মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতলাইভ ক্লাসে অশ্লীলতার অভিযোগ, চারজনকে আইনি নোটিশ

লাইভ ক্লাসে অশ্লীলতার অভিযোগ, চারজনকে আইনি নোটিশ

favicon
ভোরের আলো ডেস্ক:
লাইভ ক্লাসে অশ্লীলতার অভিযোগ, চারজনকে আইনি নোটিশ

অনলাইন লাইভ ক্লাসে অশ্লীল আচরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। বৃহস্পতিবার (১০ জুলাই) এই নোটিশ পাঠানো হয়।


এর আগে, রাজধানীর ভাটারা থানায় অভিযোগ দায়ের করেন আশরাফ বিজয় নামের এক অভিভাবক। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ৮ জুলাই রাত ১২টার দিকে অনলাইন ক্লাস চলাকালে একজন শিক্ষক ও শিক্ষিকা ইচ্ছাকৃতভাবে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হন। এমন ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে এবং শিক্ষকতা পেশার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে জানান তিনি।


ভাটারা থানায় দায়ের করা অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে, যা অপরাধের প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।


ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভিডিওটি পাওয়া যায় অন্বেষণ কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওতে দেখা যায়, এক শিক্ষক ও শিক্ষিকা লাইভ ক্লাস চলাকালীন চুম্বনের দৃশ্যে জড়িত ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।