সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়মূল্যস্ফীতি কমছে, কার্যকর নীতির ফল: প্রেস সচিব

মূল্যস্ফীতি কমছে, কার্যকর নীতির ফল: প্রেস সচিব

favicon
ভোরের আলো ডেস্ক:

মূল্যস্ফীতি কমে আসার পেছনে অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি ও কৌশল কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


সোমবার (১০ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব তথ্য জানান।


প্রেস সচিব জানান, জুন ২০২৫ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে নেমে এসেছে, যা গত বছরের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ-পয়েন্ট কম।


খাদ্য মূল্যস্ফীতি কমে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।


তিনি আরও জানান, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পাচ্ছে, এবং আগামীতে তা আরও দ্রুত কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।