মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমস্বাস্থ্যকরোনায় নতুন করে আক্রান্ত ১৪, শনাক্তের হার ৪.৯৮%

করোনায় নতুন করে আক্রান্ত ১৪, শনাক্তের হার ৪.৯৮%

favicon
অনলাইন সংস্করণ
করোনায় নতুন করে আক্রান্ত ১৪, শনাক্তের হার ৪.৯৮%

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৮ শতাংশ।


বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ঢাকা (মহানগরসহ) ও চট্টগ্রামে ৫ জন করে, রাজশাহীতে ৩ জন এবং ময়মনসিংহে ১ জন রয়েছেন।


চলতি বছরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং মোট শনাক্ত হয়েছেন ৬৭২ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে নারীর সংখ্যা বেশি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সবশেষ গত মঙ্গলবার দেশে করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছিল।


/আরএইচ/