বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › শিক্ষা › পটুয়াখালীর ৪ বিদ্যালয়ে এসএসসি পাসের হার শূন্য

পটুয়াখালীর ৪ বিদ্যালয়ে এসএসসি পাসের হার শূন্য

favicon
ভোরের আলো ডেস্ক:
পটুয়াখালীর ৪ বিদ্যালয়ে এসএসসি পাসের হার শূন্য


পটুয়াখালীর চারটি বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১০ জুলাই) বরিশাল শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফলে এমন চিত্র উঠে এসেছে।


ফলাফল শিট অনুযায়ী, এই চারটি বিদ্যালয় থেকে অংশ নেওয়া মোট ১২ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন, অর্থাৎ পাসের হার শতভাগ শূন্য।


অকৃতকার্য ওই চারটি বিদ্যালয় হলো—সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাই স্কুল, মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুর গার্লস স্কুল, দশমিনা উপজেলার পূর্ব আলীপুর হাই স্কুল এবং দুমকি উপজেলার জলিশা গার্লস স্কুল।


বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, “শিক্ষা বোর্ডের নির্দেশনা এলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পটুয়াখালী জেলায় গড় পাসের হার ৫৫ দশমিক ৭২ শতাংশ। তবে এসব বিদ্যালয়ের শূন্য পাসের হার শিক্ষাব্যবস্থায় বড় একটি প্রশ্ন তুলেছে।


/এএস/