সূত্রাপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ, পুড়ে গেছে পরিবারের পাঁচ সদস্যের
রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী এবং তাদের তিন সন্তান। সবাই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সূত্রাপুরের কাগজি টোলার একটি পাঁচতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। ভোর সাড়ে ৫টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন—ভ্যানচালক রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮), ছেলে রোকন (১৪), তামিম (২২) এবং এক বছরের শিশু আয়েশা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ, রোকনের ৬০ শতাংশ, তামিমের ৪২ শতাংশ এবং শিশু আয়েশার ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে, যা তাদের অবস্থা আরও জটিল করে তুলেছে। জরুরি চিকিৎসা শেষে তাদের সবাইকে আইসিইউতে নেওয়া হয়েছে।
দগ্ধ রিপনের মামা জাকির হোসেন বলেন, “ভাগিনা রিপন পেশায় ভ্যানচালক। রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে ছিল। হঠাৎ বিস্ফোরণ হয় ঘরে, ধারণা করছি গ্যাস লিকেজ থেকেই এই দুর্ঘটনা।