মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিশ্বট্রাম্পকে ড্রোন হামলার হুমকি দিলেন ইরানের শীর্ষ উপদেষ্টা

ট্রাম্পকে ড্রোন হামলার হুমকি দিলেন ইরানের শীর্ষ উপদেষ্টা

favicon
অনলাইন সংস্করণ
ট্রাম্পকে ড্রোন হামলার হুমকি দিলেন ইরানের শীর্ষ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আর আগের মতো ফ্লোরিডার বিলাসবহুল বাসভবন মার-আ-লাগোয় নিশ্চিন্তে সূর্যস্নান করতে পারবেন না। কারণ, তার ওপর যেকোনো সময় ড্রোন হামলা হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা জাওয়াদ লারিজানি।


ইরানি টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, “ট্রাম্প এমন কাজ করেছেন, যার কারণে এখন আর নিরাপদ নন। একটি ছোট ড্রোনও তার নাভিতে আঘাত হানতে পারে— ব্যাপারটি একেবারেই সহজ।”


এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন ইরানপন্থী একটি অনলাইন প্ল্যাটফর্ম ‘ব্লাড প্যাক্ট’ আলোচনার কেন্দ্রে। তারা দাবি করছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে একটি ১০ কোটি ডলারের তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা ৪ কোটির বেশি ডলার সংগ্রহের দাবি করেছে।


ওয়েবসাইটটির হোমপেজে লেখা, “যারা আল্লাহর শত্রু এবং সর্বোচ্চ নেতার জীবন হুমকির মুখে ফেলেছে, তাদের বিচারের আওতায় আনতে সক্ষম যে কেউ— পাবেন পুরস্কার।”


ইরানের প্রভাবশালী সংবাদ সংস্থা ফার্স নিউজ এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বিশ্বজুড়ে ইসলামি গোষ্ঠীগুলোকে পশ্চিমা দূতাবাস ও জনসমাগমস্থলে বিক্ষোভের আহ্বান জানিয়েছে।


ইরানের আলেম ও রাজনৈতিক নেতারা ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর বিরুদ্ধে ইসলামি শাস্তি মোহারেবেহ (আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ) প্রয়োগের দাবি তুলেছেন, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।


এই হুমকি নতুন নয়। ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন, যার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই ঘটনার পর থেকেই ইরানে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের দাবি বাড়ছে।


যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, ইরান বারবার ট্রাম্পের ওপর হামলার পরিকল্পনা করেছে। অনলাইন হুমকি, তহবিল গঠন, এবং ধর্মীয়-রাজনৈতিক নেতাদের কঠোর বক্তব্যে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে।


সূত্র: এনডিটিভি