মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশকর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন

কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন

favicon
অনলাইন সংস্করণ
কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে (রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে ইপিজেডের একটি পোশাক কারখানায় আগুন লাগে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়ার কারণে পুরোপুরি নিভে যায়নি।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং হতাহতের কোনো খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


স্থানীয়রা জানান, হঠাৎ করেই কারখানা ভবনের একটি তলা থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।


ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ ও নেভানোর দিকেই মনোযোগ দেওয়া হচ্ছে।


এ ঘটনায় কর্ণফুলী ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের বেশ কিছু কারখানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।