মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমস্বাস্থ্যডেঙ্গুতে আরও ১৩৮ জন আক্রান্ত, একদিনে মৃত্যু নেই

ডেঙ্গুতে আরও ১৩৮ জন আক্রান্ত, একদিনে মৃত্যু নেই

favicon
ভোরের আলো ডেস্ক:
ডেঙ্গুতে আরও ১৩৮ জন আক্রান্ত, একদিনে মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


শুক্রবার (১১ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে—এখানে একদিনে ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন, চট্টগ্রামে ২৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৯ জন, রাজশাহীতে ৩ জন এবং খুলনায় ৩ জন।


চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪ জনের। তাদের মধ্যে ২৯ জন পুরুষ ও ২৫ জন নারী।