মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমখেলামেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারাল ইন্টার মায়ামি

মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারাল ইন্টার মায়ামি

favicon
অনলাইন সংস্করণ
মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারাল ইন্টার মায়ামি

মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ফর্মে রয়েছেন লিওনেল মেসি। রোববার (১৩ জুলাই) ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ন্যাশভিল এসসিকে ২-১ গোলে হারিয়েছে তার দল ইন্টার মায়ামি। দলের দুই গোলই এসেছে মেসির পা থেকে।


ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় ইন্টার মায়ামি। ১৭তম মিনিটে দুর্দান্ত এক বাঁ পায়ের ফ্রি কিক থেকে প্রথম গোল করেন মেসি। এটি তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি কিক গোল। আর মাত্র ৯টি ফ্রি কিক গোল করলেই ছুঁয়ে ফেলবেন সর্বোচ্চ ফ্রি কিক গোলদাতা মার্সেলিনো কারিওকাকে।


বিরতির পর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২ মিনিটে ন্যাশভিলের গোলরক্ষক জো উইলিসের ভুল পাস কাজে লাগিয়ে মেসি নিজের দ্বিতীয় গোলটি করেন।


এই ম্যাচের মধ্য দিয়ে মেসি এমএলএস-এ টানা পাঁচ ম্যাচে একাধিক গোলের রেকর্ড স্পর্শ করেছেন। গত সপ্তাহেই টানা চার ম্যাচে একাধিক গোল করে ইতিহাস গড়েছিলেন, এবার সেটিকে আরও এগিয়ে নিলেন।


মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি এখন পর্যন্ত ৬৬ ম্যাচে করেছেন ৫৫টি গোল। সবমিলিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮৭২।


ন্যাশভিলের হয়ে দলের একমাত্র গোলটি করেন হানি মুখতার।


এই জয়ে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। বর্তমানে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে রয়েছে তারা। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের থেকে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে ইন্টার মায়ামি। তবে হাতে রয়েছে তিনটি ম্যাচ।