শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিনোদনআদালতে হাজির অপু বিশ্বাস, ১০ হাজার টাকায় জামিন পেলেন চিত্রনায়িকা

আদালতে হাজির অপু বিশ্বাস, ১০ হাজার টাকায় জামিন পেলেন চিত্রনায়িকা

favicon
ভোরের আলো ডেস্ক:
আদালতে হাজির অপু বিশ্বাস, ১০ হাজার টাকায় জামিন পেলেন চিত্রনায়িকা

রাজধানীর ভাটারা থানার এনামুল হক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেছেন।


রোববার (১৩ জুলাই) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হন অপু বিশ্বাস। এ সময় তাকে মুখ ঢাকা অবস্থায় দেখা যায়।


অপু বিশ্বাসের আইনজীবী জানান, গত ২ জুন হাই কোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অভিনেত্রী। সেই জামিনের মেয়াদ শেষের দিকে থাকায় উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অপু বিশ্বাস সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিননামা দাখিল করেন। আদালত তাকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন।


মামলার পটভূমি:

রাজধানীর ভাটারা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তি অপু বিশ্বাসের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।


এই মামলায় শুধু অপু বিশ্বাসই নন, মামলায় উল্লেখ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সরকারের ২৮৩ জন, অজ্ঞাতনামা আরও তিন-চারশ’ জন এবং ১৭ জন অভিনয়শিল্পীর নাম।


অভিযোগে বলা হয়, অভিযুক্ত তারকারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বিপুল অর্থ সহায়তা দিয়েছেন।


অভিযুক্ত ১৭ অভিনয়শিল্পীর তালিকায় আছেন:

অপু বিশ্বাস


নুসরাত ফারিয়া


আসনা হাবিব ভাবনা


চিত্রনায়ক জায়েদ খান


নিপুণ আক্তার


সুবর্ণা মোস্তফা


রোকেয়া প্রাচী


সোহানা সাবা


মেহের আফরোজ শাওন


জ্যোতিকা জ্যোতি


সাইমন সাদিক


আজিজুল হাকিম


সৈয়দা কামরুন নাহার শাহনুর


তারভীন সুইটি


জাকিয়া মুন


তারিন জাহান


উর্মিলা শ্রাবন্তী কর


মামলায় বলা হয়েছে, এই অভিনয়শিল্পীরা অর্থ জোগান দিয়ে সরকারকে সহায়তা করেছেন। আন্দোলন দমনের সময় গুলিতে বাদী এনামুল হক আহত হন। তার ডান পায়ে গুলি লাগে এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন।