শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদনকেরালার স্কুলে ‘ব্যাকবেঞ্চার’ ধারণার অবসান, সবাই এখন ফার্স্ট বেঞ্চে

কেরালার স্কুলে ‘ব্যাকবেঞ্চার’ ধারণার অবসান, সবাই এখন ফার্স্ট বেঞ্চে

favicon
ভোরের আলো ডেস্ক:
কেরালার স্কুলে ‘ব্যাকবেঞ্চার’ ধারণার অবসান, সবাই এখন ফার্স্ট বেঞ্চে

স্কুল-কলেজে ‘ব্যাকবেঞ্চার’ বা পেছনের বেঞ্চে বসা শিক্ষার্থীদের নিয়ে বরাবরই নেতিবাচক একটি ধারণা প্রচলিত। পড়াশোনায় পিছিয়ে থাকা, দুষ্টুমি করা বা অবাধ্যতার জন্য অনেক সময় তাদের পেছনে বসতে বাধ্য করা হয়। তবে ভারতের কেরালা রাজ্যের কিছু স্কুল এই ধারণা বদলে দিয়েছে।


এখন থেকে এসব স্কুলে আর ‘ব্যাকবেঞ্চার’ শব্দটি ব্যবহারই হবে না। কারণ শ্রেণীকক্ষে আর পেছনের বেঞ্চ থাকবে না—সব শিক্ষার্থীই বসবে ‘ফার্স্ট বেঞ্চে’।


এই ব্যতিক্রমী পরিবর্তনের পেছনে রয়েছে মালয়ালম ভাষার সিনেমা ‘স্থানার্থী শ্রীকুট্টন’। পরিচালক বিনেশ বিশ্বনাথনের প্রথম চলচ্চিত্র এটি। চারজন দুষ্ট প্রকৃতির ও পড়ালেখায় অনাগ্রহী শিক্ষার্থীর গল্প নিয়ে তৈরি এই ছবির ক্লাইম্যাক্স দেখে অনুপ্রাণিত হয়ে অনেক শিক্ষক শ্রেণীকক্ষের আসন বিন্যাস বদলে ফেলেছেন।


বিনেশ বিশ্বনাথন বলেন,

"সিনেমা সমাজে বদল আনতে পারে, এই বিশ্বাস নিয়েই তো কাজ করি। এই পরিবর্তন দেখে আমি আপ্লুত।"


কেরালার বিভিন্ন স্কুলে বেঞ্চগুলিকে এখন অর্ধবৃত্তাকারে বা ‘U’ আকৃতিতে সাজানো হচ্ছে। এতে শিক্ষকরা প্রতিটি শিক্ষার্থীর দিকে সমানভাবে নজর দিতে পারছেন। শিক্ষার্থীরাও সহজেই শিক্ষক-শিক্ষিকার সঙ্গে আলোচনায় অংশ নিতে পারছে।


ভালাকম, কন্নুর, আন্দুর, ত্রিশুর, পালাক্কড়সহ কেরালার বেশ কিছু স্কুলে ইতিমধ্যেই এই নতুন পদ্ধতিতে পাঠদান শুরু হয়েছে। এতে শিক্ষার্থীদের মনোযোগ, শ্রবণ ও আলোচনার দক্ষতা বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষকরা।


এই পরিবর্তনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক বিনেশ বিশ্বনাথন নিজেও।