বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমশিক্ষাযোগ্যদের অগ্রাধিকার দিয়ে প্রধান শিক্ষক নিয়োগ করুন”—প্রধান উপদেষ্টা ইউনূস

যোগ্যদের অগ্রাধিকার দিয়ে প্রধান শিক্ষক নিয়োগ করুন”—প্রধান উপদেষ্টা ইউনূস

favicon
অনলাইন সংস্করণ
যোগ্যদের অগ্রাধিকার দিয়ে প্রধান শিক্ষক নিয়োগ করুন”—প্রধান উপদেষ্টা ইউনূস

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিনের শূন্য থাকা প্রধান শিক্ষকের পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।


বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।


প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে জানতে চেয়ে ইউনূস বলেন, "শুধু অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষার মান নিশ্চিত করতে হবে। প্রধান শিক্ষকের দক্ষতা ও সহকর্মীদের সঙ্গে তার আচরণ শিক্ষার মানে বড় প্রভাব ফেলে।"


উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, বর্তমানে দেশের প্রায় ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ অবস্থার দ্রুত সমাধানে পদায়ন ও নতুন নিয়োগের প্রক্রিয়া চলছে।


প্রধান উপদেষ্টা বলেন, "প্রধান শিক্ষক নিয়োগে যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনা করতে হবে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে।"


তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।


এছাড়া শিক্ষকদের বদলিতে নীতিমালা সংস্কারেরও নির্দেশনা দেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, "এক উপজেলায় চাকরি নিয়ে পরে শহরে বদলির জন্য তদবির করা যাবে না। বদলির জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।"


নারীবান্ধব অবকাঠামো তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের সময় কমিটিতে নারী স্থপতিকে অন্তর্ভুক্ত করতে হবে। মেয়েদের জন্য আলাদা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।"


তিনি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরির নির্দেশও দেন।