শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদনযুক্তরাজ্যে র‌্যাপার হাসান আলিকে ছুরিকাঘাত, গুরুতর নয় আঘাত

যুক্তরাজ্যে র‌্যাপার হাসান আলিকে ছুরিকাঘাত, গুরুতর নয় আঘাত

favicon
অনলাইন সংস্করণ
যুক্তরাজ্যে র‌্যাপার হাসান আলিকে ছুরিকাঘাত, গুরুতর নয় আঘাত

যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ফিন্সবারি পার্কে ড্রেকের কনসার্টের ভেন্যুতে ছুরিকাঘাতের শিকার হয়েছেন কানাডিয়ান র‌্যাপার হাসান আলি।


র‌্যাপার হাসান আলি, যিনি ‘টপ৫’ নামে পরিচিত, বন্ধু র‌্যাপার ড্রেকের সঙ্গে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ড্রেক ওয়্যারলেস মঞ্চে পারফর্ম করছিলেন, আর হাসান আলি ভক্তদের সঙ্গে কথা বলছিলেন। ড্রেকের পারফরম্যান্স শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হাসান আলিকে ছুরিকাঘাত করা হয়।


মেট্রোপলিটন পুলিশ সোমবার (১৪ জুলাই) রাত ১২:১৫ মিনিটে স্প্রিংপার্ক ড্রাইভের কাছে এই ঘটনার খবর পায়। পুলিশ জানায়, ২০ বছর বয়সী হাসান আলির পায়ে ছুরিকাঘাত করা হয়, তবে তার আঘাত গুরুতর নয়। ছুরিকাঘাতের আগে তার গাড়িও ভাঙচুর করা হয়েছিল। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।


এ ঘটনায় তদন্ত চলছে এবং এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ এ ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রাখছে।