শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বফিলিপাইনে এআই ও ভুয়া তথ্যের বিস্তার, গণতন্ত্র হুমকির মুখে

ফিলিপাইনে এআই ও ভুয়া তথ্যের বিস্তার, গণতন্ত্র হুমকির মুখে

favicon
অনলাইন সংস্করণ
ফিলিপাইনে এআই ও ভুয়া তথ্যের বিস্তার, গণতন্ত্র হুমকির মুখে

ফিলিপাইনের রাজনৈতিক অঙ্গনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভুয়া তথ্যের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে।


সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এআই-নির্ভর ভিডিও, ডিপফেক এবং বিভ্রান্তিকর প্রচারণা। এতে করে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়া বড় ধরনের হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


বিরোধী দলের নেতাদের অভিযোগ, ক্ষমতাসীনরা পরিকল্পিতভাবে এআই ব্যবহার করে তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ডিপফেক ভিডিও ছড়াচ্ছে। এতে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।


মানবাধিকার সংগঠনগুলো বলছে, দ্রুত ব্যবস্থা না নিলে এই পরিস্থিতি আরও মারাত্মক হবে। তারা এআই ও ভুয়া তথ্যের অপব্যবহার বন্ধে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে।


ফিলিপাইনে এখন পর্যন্ত এআই এবং ডিজইনফরমেশন নিয়ন্ত্রণের জন্য কোনো শক্তিশালী আইন নেই।


এদিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ফিলিপাইনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা দেশটির ডিজিটাল গণতন্ত্র রক্ষায় সহায়তার প্রস্তাব দিয়েছে।


সূত্র: আল জাজিরা।