ফিটনেসবিহীন গাড়ি সড়কে রেখে শৃঙ্খলা সম্ভব নয়: বিআরটিএ চেয়ারম্যান
ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচল বন্ধ না করলে সড়কে শৃঙ্খলা ফেরানো যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
বুধবার (১৬ জুলাই) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
তিনি জানান, সড়কে চলাচলকারী মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এ কাজ বিআরটিএ একা করতে পারবে না। সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই কার্যক্রম সফল করতে হবে।
এ সময় তিনি বলেন, দেশের মানুষ আবু সাঈদের আত্মত্যাগকে আজীবন স্মরণ করবে।