বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

favicon
অনলাইন সংস্করণ
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়।


জব্দ করা সম্পত্তির মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রায় ৫ হাজার শতাংশ জমি, গাজী টায়ার কারখানা এবং অন্যান্য বাণিজ্যিক স্থাপনা রয়েছে।


সিআইডি জানিয়েছে, গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, হুন্ডি, আন্ডার ইনভয়েস ও ওভার ইনভয়েসের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।


তথ্য অনুযায়ী, রূপগঞ্জের খাদুন এলাকায় ৬৯টি দলিলের মাধ্যমে মোট ৪৮৮০ শতাংশ জমি কিনেছেন তিনি। এসব জমির দলিলমূল্য প্রায় ১৬ কোটি ৫২ লাখ টাকা হলেও বাস্তবে এসব সম্পদের বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা।


সাবেক মন্ত্রী ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান— গাজী ডোর, গাজী নেটওয়ার্ক, গাজী টায়ার, গাজী ট্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।


এর আগে, গত ৮ জুলাই সিআইডির আবেদনের পর ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই সম্পত্তি জব্দের নির্দেশ দেন।