শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিশ্ব“কিউবায় ভিক্ষুক নেই” মন্তব্যের জেরে পদত্যাগ শ্রমমন্ত্রীর

“কিউবায় ভিক্ষুক নেই” মন্তব্যের জেরে পদত্যাগ শ্রমমন্ত্রীর

favicon
অনলাইন সংস্করণ
“কিউবায় ভিক্ষুক নেই” মন্তব্যের জেরে পদত্যাগ শ্রমমন্ত্রীর

কিউবার শ্রমমন্ত্রী মার্টা এলেনা ফেইতো-কাব্রেরা বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সংসদীয় অধিবেশনে তিনি বলেন, “কিউবায় কোনো ভিক্ষুক নেই। যারা রাস্তায় আবর্জনা ঘেঁটে খায়, তারা মূলত সহজে অর্থ উপার্জনের জন্য স্বেচ্ছায় এটা করছে।”


এই বক্তব্যের পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। কিউবার অর্থনীতিবিদ পেদ্রো মনরিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ব্যঙ্গ করে লেখেন, “তাহলে কিছু মানুষ নিশ্চয় ‘মন্ত্রী’ সেজে বসে আছে!”


কিউবার বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মীদের একটি দল খোলা চিঠিতে এলেনা ফেইতো-কাব্রেরার অপসারণের দাবি তোলে। তারা বলেন, এই বক্তব্য কিউবান জনগণের প্রতি এক ধরনের অপমান।


কিউবা বর্তমানে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। খাদ্য সংকট, ঔষধের সংকট ও মূল্যস্ফীতির কারণে দারিদ্র্য আরও বেড়েছে। যদিও সরকার ভিক্ষুকের সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি, বাস্তবে কিউবার রাস্তায় তাদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।


কিউবার প্রেসিডেন্ট মিগেল ডিয়াজ-ক্যানেলের হস্তক্ষেপের পর শ্রমমন্ত্রী এলেনা ফেইতো-কাব্রেরা পদত্যাগের সিদ্ধান্ত নেন।