২১ আগস্ট গ্রেনেড হামলা: খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শুরু হয়েছে আপিল বিভাগে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) শুনানির শুরুতে পলাতক আসামি হানিফ ও তাজউদ্দিনের পক্ষে কোনো আইনজীবী না থাকায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। পরে আদালত তাদের জন্য স্টেট ডিফেন্স (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) নিয়োগ দেন।
এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানি শুরু করেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজা বাতিল করে হাইকোর্ট ২০২4 সালের ১ ডিসেম্বর রায় দেন।
এই রায়ে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্য আসামিরা খালাস পান।