সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ হয়নি—টেলিযোগাযোগ মন্ত্রণালয়

গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ হয়নি—টেলিযোগাযোগ মন্ত্রণালয়

favicon
অনলাইন সংস্করণ
গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ হয়নি—টেলিযোগাযোগ মন্ত্রণালয়

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত করা হয়নি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।


বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’


বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জসহ দেশের কোথাও ইন্টারনেট বন্ধের বিষয়ে বিটিআরসি কোনো নির্দেশনা দেয়নি। এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের পরিপন্থী।


মন্ত্রণালয়ের মতে, স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।


এছাড়া, মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন ছড়ানো থেকে বিরত থাকতে এবং সত্য যাচাই করে প্রচার করার পরামর্শও দেওয়া হয়েছে।