শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদননতুন ছবিতে শাকিব খান, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ঘিরে আলোচনা

নতুন ছবিতে শাকিব খান, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ঘিরে আলোচনা

favicon
অনলাইন সংস্করণ
নতুন ছবিতে শাকিব খান, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ঘিরে আলোচনা

২০২৬ সালের ঈদুল ফিতরের জন্য নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান।


এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখাচ্ছেন শিরিন সুলতানা। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর ব্যানারে নির্মিত হবে ছবিটি। পরিচালনার দায়িত্বে আছেন আবু হায়াত মাহমুদ।


গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, সহযোগিতায় ছিলেন লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন। যদিও সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।


শুটিং শুরুর আগেই এই সিনেমার প্রযোজক শিরিন সুলতানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ নিয়ে কিছু গুঞ্জন তৈরি হলেও জানা গেছে, নতুন প্রযোজক হিসেবে সিনেমা নির্মাণের বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিরসন এবং পাইরেসি-নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতেই এই বৈঠক করেন তিনি।


সাক্ষাতে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সিনেমার স্বচ্ছ নির্মাণ প্রক্রিয়া ও মুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।


প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কিছু ঘটনা ও রহস্যময় চরিত্র উঠে আসবে এই সিনেমার গল্পে।


নতুন এই সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত পরিচালক আবু হায়াত মাহমুদ। এক ভিডিও বার্তায় তিনি বলেন—

“প্রত্যেক পরিচালকের স্বপ্ন থাকে শাকিব খানকে নিয়ে সিনেমা করার। আমি সেই সুযোগ পেয়েছি। এটা আমার প্রথম সিনেমা। দোয়া করবেন, যেন সুন্দরভাবে কাজটি শেষ করতে পারি।