রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমজাতীয়চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই স্মৃতির ম্যারাথন, অংশ নিলেন উপদেষ্টা সজীব ভুঁইয়া

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই স্মৃতির ম্যারাথন, অংশ নিলেন উপদেষ্টা সজীব ভুঁইয়া

favicon
অনলাইন সংস্করণ
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই স্মৃতির ম্যারাথন, অংশ নিলেন উপদেষ্টা সজীব ভুঁইয়া

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন। শুক্রবার (১৮ জুলাই) সকালে অনুষ্ঠিত এই বিশেষ কর্মসূচিতে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।


সকাল ৭টায় ম্যারাথনের উদ্বোধন করে উপদেষ্টা বলেন, “যাদের আত্মত্যাগে আজ আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণে এই ম্যারাথন। জুলাই যোদ্ধাদের অবদান মনে রেখে আমাদের সামনের পথ চলতে হবে।”


ম্যারাথনটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, সংসদ ভবন, খামারবাড়ি ঘুরে পুনরায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। ৫ কিলোমিটার দীর্ঘ এই প্রতীকী ম্যারাথনে অংশ নেন জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।


কর্মসূচির শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


উল্লেখ্য, ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। সেই আন্দোলনের শহীদদের স্মরণে দেশব্যাপী বিশেষ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।